কোন সে তুমি

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

Hajera moni
  • ১০
  • 0
  • ২৬০
কোন সে আলোর পিছু টানে
যাচ্ছে আমার দিনগুলো ,
কোন সে মায়ার ধুম্রজালে
এখনো আমার মন বসে ।
কোন সে হাতের পরশ
ডাকছে আমায় আদরে,
কোন সে দু’টো চোখে
খুজবো আমার আমাকে ।
কোন সে তুমি ডাকছো আমায়
যখন থাকি একলা বসে,
চলার পথে সঙ্গি হয়ে
হাঁটছো তুমি পাশে এসে ।
ধুম্রজালে তপ্ত আমি
তোমার লুকোচুরি খেলা,
প্রেমের গহীনের পথ ধরে
হাঁটছি আমি আজ ও একলা ।
শীতের পরে ফাল্গুন বসন্ত
কত যে এলো গেলো,
মন ভাবনার পথে
কে যেনো বলে চলো চলো........??? ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Anjan Barman বাহ! খুব ভাল লাগল।
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১৫
পবিত্র বিশ্বাস পড়লাম, ভালো লাগলো এবং ভোট দিলাম। শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
সারোওয়ারে জুলফিকার ভালো লাগল। ভোট রইল। সময় পেলে আমার কবিতাটা পড়বেন।
নাইমুল খান কবিতাটা খুব ভাল লাগল ।
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... শুভ কামনা... আমার পাতায় আমন্ত্রণ।
মোহাম্মদ সানাউল্লাহ্ ছন্দময় সুন্দর কবিতা, খুব ভাল লাগল ।
রবিউল ই রুবেন ভালো লাগল। ভোট রইল। সময় পেলে আমার কবিতাটা পড়বেন।
Hajera moni সবাইকে ধন্যবাদ পছন্দ ও উৎসাহের জন্য
আহমেদ রাকিব ভালো লাগলো......শুভ কামনা রইলো কবির জন্য..................
ক্যায়স ছন্দে ছন্দে বেশ লেখা। আর প্রথম লেখা হিসেবে তো অনেক ভালো লাগলো ।অনেক অনেক শুভেচ্ছা ও ভোট রেখে গেলাম । সময় হলে আমার পাতায় আসবেন।

২০ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী